ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

খাল দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিএনসিসি মেয়রের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে

খাল দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিএনসিসি মেয়রের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ((ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, যারা শহরকে ভালোবাসে না, যারা শহরের মানুষকে ভালোবাসে না তারাই খাল দখল করে, মাঠ দখল করে। আজকে আমাদের সময় এসেছে এই সমস্ত দখলবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার।’

সোমবার (২৪ জুন, ২০২৪) রাজধানী হাতিরঝিলের এমফি থিয়েটারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম ( প্লাটিনাম জুবিলি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘অবৈধভাবে জনগণের সম্পত্তি যারা দখল করে তারা গণমানুষের শত্রু। যে কোনো মূল্যে তাদেরকে রুখে দিতে হবে। আর নয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আজীবন অপরাধী হয়ে থাকবো।’

তিনি আরো বলেন, যেখানেই অবৈধ দখল সেখানেই আমরা ছুটে যাব। সাধারণ মানুষ এগিয়ে আসলে কারো সাধ্য নাই দখল করে ঠিক থাকবে। জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি।’

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন পতাকা, একটি সার্বভৌম মানচিত্র দেওয়ার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগস্বীকার করেছেন। অথচ নিজের স্বার্থের জন্য আমরা কত কি না করি।’

তিনি জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা গ্রহণের কথা উল্লেখ করেন।

এ সময় তিনি, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের অবদান তুলে ধরেন।

সংস্কৃতি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাসিনা বারী চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ। প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত শিল্পী ঐশী, ইমরান, ভজনক্ষ্যাপা সংগীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খাল দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিএনসিসি মেয়রের

আপডেট সময় : ১১:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪