ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পেলেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় ৬ নতুন মুখ ৯ মাস পর মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

বাংলাদেশে কবে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে কবে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তুরস্কের বাংলা ডাবিং করা সিরিজ ‘সুলতান সুলেমান’। এরপর আসে ‘কুরুলুস উসমান’। দুটোতেই অভিনয় করে নজর কেড়েছেন তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিভিট।

‘কুরুলুস উসমান’ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন বুরাক। বর্তমানে চলা এই সিরিজের কারণে তাকে নিজের নামের চেয়ে উসমান নামেই চেনেন বাংলাদেশের বেশির ভাগ মানুষ।

সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। তবে কবে বাংলাদেশে আসবেন সেই তারিখটি তখন জানায়নি বুরাক অ্যাজিভিট। এবার এ অভিনেতার বাংলাদেশে আসার দিনক্ষণ জানা গেছে।

১৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বুরাক নিজেই বলেন, ‘বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে আছি।

আমার সব দর্শকদের বলছি, আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।’

এর আগে ১৬ মে এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।

প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।

১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট। অভিনেতা বুরাক অ্যাজিভিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে কবে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

আপডেট সময় : ১১:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪