ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

গাজার হাসপাতালে হামলা, বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন : ছবি সংগ্রহ

ভয়েস ডিহিটাল ডেস্ক

গাজার হাসপাতালে হামলার জেরে বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল।

গাজা উপত্যকায় হাসপাতালে ইসরাইলী হামলার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের

সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল আরব নেতাদের। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি

আরব নামের একটি হাসপাতালে হামলা চালায় ইসরাইল। তাতে গেছে অন্তত ৫০০ জনের প্রাণহানীর

ঘটনা ঘটে। এঘটনার জেরে বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করলেন আরব নেতারা।

বুধবার ইসরায়েল সফরে যাওয়ার কথা রয়েছে বাইডেনের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন

হামাসের সঙ্গে চলমান  সংঘাতের পরিপ্রেক্ষিতে মিত্র ইসরায়েলের প্রতি সমর্থন জানানোর

অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের  পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের পর এবার

তেল আবিব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইসরায়েল সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল বাইডেনের। সেখানে জর্ডানের

বাদশাহ আবদুল্লাহ,  মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ

আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল  মার্কিন প্রেসিডেন্টের।

জর্ডান জানিয়ে দিয়েছে, বাইডেনের সঙ্গে তিন আরব নেতার যে নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল,

তা আর হচ্ছে না।  গাজার হাসপাতালে হামলার প্রতিবাদে জর্ডান বাইডেনের সঙ্গে নির্ধারিত

এ বৈঠক বাতিল করেছে। বাইডেনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান

সাফাদি বলেন, যুদ্ধ বন্ধ করা ছাড়া এখন  আর আলোচনা করে কোনো লাভ নেই।

অবশ্য জর্ডানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক

বাতিলের ঘোষণা  দেন ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ঘোষণার পরপরই তিনি আম্মান থেকে পশ্চিম

তীরের রামাল্লার উদ্দেশে রওনা হন। গাজার হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার ঘটনায় তিন দিনের শোক

ঘোষণা করেছে ফিলিস্তিন।

আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলের হামলায় হতাহতের ঘটনায় বাইডেন  দুঃখ প্রকাশ করেছেন

বলে জানিয়েছে  বার্তা সংস্থা এএফপি। এর আগে ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য

মানুষ ‘নিরাপদ’ ভেবে আল-আহলি  আরব  হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক

মানবাধিকার ও দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানও হামলার নিন্দা জানাচ্ছেন। নিন্দা জানিয়েছেন পশ্চিমা দেশের অনেক নেতাও।

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায়। এর পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর

নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :