ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

দাবানলে পুড়ে গেছে গোটা শহর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

বাড়ির ধ্বংসাবশেষে জিনিসপত্র খুঁজছেন হাওয়াইয়ের এক বাসিন্দা: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

স্থানটি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের লাহাইনা শহর। এখানেই ১৬ বছর ধরে বসবাস অ্যান্টনি লা পুয়েন্টে। সম্প্রতি শহরটিতে দাবানল ছড়িয়ে পড়লে পুয়েন্টে নিরাপদ আশ্রয়ে চলে যান।

শুক্রবার নিজ এলাকায় ফিরে দেখেন, সেখানে অবশিষ্ট বলতে তেমন কিছু নেই। লাহাইনার অন্য অনেক বাসিন্দার মতো তার বাড়িটিও দাবানলে পুড়ে গেছে।

শহরজুড়ে এখন কেবল গরম ছাইয়ের স্তূপ জমে রয়েছে। কয়েক দিন আগেও যে বাড়িগুলোয় মানুষের বসতি ছিল, সেগুলো এখন ভস্মিভূত হয়ে ছাইয়ে পরিণত হয়েছে। এই প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞের মধ্যেও দিব্যি দাঁড়িয়ে ১৫০ বছর বয়সী বিশালাকৃতির একটি বটগাছ।

বট গাছটি টিকে থাকলেও যে শহরটিকে এটি এত দিন বুকে আগলে রেখেছিল, সেটি পুড়ে ছাই হয়ে গেছে। লাহাইনাতে ১২ হাজার মানুষের বসবাস।

৪৪ বছর বয়সী পুয়েন্টে এএফপিকে বলেন, আমি শুধু বলব, কষ্ট পাচ্ছি। নিজের আবেগের জায়গায় আঘাত লেগেছে। আশপাশে যে জিনিসগুলো ছিল, যেসব জিনিসের সঙ্গে স্মৃতি জড়িয়ে রয়েছে, সেগুলো না দেখতে পাওয়াটা বেদনার।

৮ আগস্ট মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়। দ্রুত সেটি সমুদ্রতীরবর্তী শহর লাহাইনায় ছড়িয়ে পড়ে। শহরটির বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হন।

শুক্রবার দাবানলের তীব্রতা কমার পর এসব বাসিন্দাদের অনেককে লাহাইনাতে ফেরার অনুমতি দেওয়া হয়। লা পুয়েন্টে তেমনই একজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :