ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ জন অভিবাসী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বৈধ কাগজপত্র না থাকায় ২৫২ জন বাংলাদেশের নাগরিকসহ ৪২৫ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। শনিবার মালয়েশিয়ার সিনার ডেইলি পত্রিকা এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কুয়ালালামপুরের তামান বুকিত চেরাসের অ্যাপার্টমেন্ট ভবনে অভিযান চালায়। অভিযানে তাদেরকে আটক করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন বলেছেন, অভিযানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের তিনটি ব্লকে ৬০০ বিদেশি নাগরিককে লক্ষ্য করে অভিযান চালানো হয়। বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য ৪২৫ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৩৭১ জন পুরুষ, ৫৩ জন নারী এবং একজন শিশু রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৩০ জন ইন্দোনেশিয়ান, ২৫২ জন বাংলাদেশি, ১০৮ মায়ানমারের নাগরিক। আরও রয়েছেন ২ জন ফিলিপিনো, ৭ জন পাকিস্তানি, ৬ জন কম্বোডিয়ান এবং ২০ জন নেপালি।

বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ অভিবাসীরা টেবিলের নিচে এবং আলমারির ভেতরে লুকিয়ে পালানোর জন্য বিভিন্ন কৌশলের চেষ্টা করেছিলেন। তবে অভিবাসন কর্মকর্তারা তাদের সবাইকে আটক করতে সক্ষম হন।

আটক ব্যক্তিদের বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট ও ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :