ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার নতুন টোল বসানোর পরিকল্পনা: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া

ত্রিশ বছর পর মামলা থেকে খালাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে

আব্দুল করিম দুলাল : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঘটনাটা ১৯৯৩ সালের ২৪ মে। ঢাকার মহাখালীতে তিন দশক আগে একটি জুতার কারখানায় চাকরি করতেন বগুড়ার আব্দুল করিম দুলাল। দুই সহকর্মীর সঙ্গে থাকতেন কোম্পানির মেসে। এলাকার দূরসম্পর্কের আত্মীয় নজরুল ইসলাম দুদু মিয়া এসে ওঠেন দুলালের মেসে। দুদুকে আশ্রয় দেওয়াই কাল হয় দুলালের জীবনে।

দুদু একটি ব্যাগ দুলালের কাছে রেখে বেরিয়ে যান। পরদিন সিআইডি পুলিশ দুলালের মেসে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে তিনটি মূর্তি উদ্ধার করে। গ্রেপ্তার হন দুলাল ও দুদু। মামলা হয় তাদের দু’জনের বিরুদ্ধে।

বর্তমানে ৫৫ বছর দুলাল যখন মামলায় জড়ান তখন তিনি তরুণ। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকেন বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ধাওয়া পিকসন গ্রামে। এখন অনেকটা অসুস্থ তিনি।

অবশেষে ত্রিশ বছর পর বৃহস্পতিবার সেই মামলা থেকে খালাস পান আব্দুল করিম দুলাল। ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাসেম বৃহস্পতিবার রায়ে একমাত্র আসামিকে বেকসুর খালাস দেন।

রায়ের পর আদালত কক্ষেই আবেগাপ্লুত হয়ে পড়েন দুলাল। তিনি বলেন, কষ্টে আমার বুক ফেঁটে যাচ্ছে। ত্রিশ বছর এই মিথ্যা মামলার জন্য কত কষ্ট করেছি। প্রতি এক/দুই মাস পর পর ঢাকায় এসেছি। আজ আমি দায় থেকে মুক্ত হলাম। এতদিন আমার বুকের ওপর জগদ্দল পাথর চেপে বসেছিল।

অপর আসামি দুদু মিয়া প্যারালাইজড অবস্থায় দীর্ঘ রোগভোগের পর ২০১৯ সালে মারা যান। ১৯৯৪ সালে এ মামলাটির বিচার শুরু হলেও গত ২৫ বছরে মামলার কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আইনজীবীরা বলছেন, আদালতে সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ত্রিশ বছর পর মামলা থেকে খালাস

আপডেট সময় : ০৯:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩