ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভোর রাতে কুমিল্লায় মৃত্যু মিছিল: বাস-ট্রেন সংঘর্ষে ঝরল ১২ প্রাণ দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইউরোপেও ছড়িয়ে পড়ার শঙ্কা  ‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়তে দেশবাসীর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

হিরো আলমের ওপর হামলাকারী আরও দু’জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলায় জড়িত মানিক গাজী ও আল আমিন নামের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায় বুধবার দিবাগত রাতে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার দুজন মূল ব্যক্তি।

বৃহস্পতিবার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার গ্রেপ্তারকৃত ৭জন হচ্ছে, ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)।

মো. মোস্তাফিজুর রহমান বলেন, হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিলেন মানিক, আর হিরো আলমকে মারধর করেছেন আল আমিন। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। এরপর তাদের গ্রেফতার করা হয়।

গত সোমবার ঢাকা-১৭ আসনের ভোট গ্রহণ চলাকালে বিকাল তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় ভোটকেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে আনার পরে রাস্তায় ফেলে তাকে পেটানো হয়।

রাস্তায় ফেলে তাকে পেটানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিরো আলমের ওপর হামলাকারী আরও দু’জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩