ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন কুড়িগ্রাম হাজারো মানুষ জলবন্দী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

প্রতিভচরই অতিবর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে পড়ে উত্তরজনপদ। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই এবারেও বানের জলে ভাসলো কুড়িগ্রামের নাগেশ্বরী। এরই ৪ ইউনিয়নের নদী অববাহিকার চরাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, বীজতলা, সবজি ও পাটক্ষেত। বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা হক।

জল উন্নয়ন বোর্ডের তথ্যনুযায়ী, ফুঁসছে ব্রহ্মপুত্র। নদের জল বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ নুনখাওয়া পয়েন্টে জল বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুধকুমারের জল বেড়ে বুধবার রাতে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকালে জল কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাঁধ ভেঙে প্লাবিত বামনডাঙ্গার চরাঞ্চলীয় এলাকাসহ বেশকিছু পাড়া। কিছু বাড়ি-ঘরে প্রবেশ করেছে। কোথাও বাড়ি-ঘরের উঠোন পর্যন্ত চলে এসেছে জল। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, রোপা আমন বীজতলা, সবজি ও পাটক্ষেত। নারায়নপুর, বল্লভেরখাস, নুনখাওয়ার নদী অববাহিকার কয়েকটি চরাঞ্চলীয় গ্রাম আগেই প্লাবিত। জল বন্দি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বন্যা দুর্গতদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ভিজিএফ চাল বিতরণ করতে বলা হয়েছে।

কুড়িগ্রাম জল উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে বলেছেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২২ ও ২৩ শে জুন দুদিন জেলার নদ-নদীতে জল বৃদ্ধি পাবে। তাতে সাময়িক বন্যা হলেও বড় ধরনের কোনো বন্যা হবে না।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ বলেন, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। জনগণের দুর্ভোগ কমাতে সব উপজেলার ইউএনও এবং ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৫৪১ মেট্রিক টন চাল, নগদ ১০ লাখ ২১ হাজার টাকা ও শুকনো খাবার মজুদ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :