ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন নিষেধাজ্ঞার হুমকির জবাবে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবানবন্দি গ্রহণে গুরুতর ত্রুটি ১৬ বছর পর উচ্চ আদালতের পদক্ষেপ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী

নির্জন বাউল মন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সগরিকা জামালী 

নির্জনতায় মগ্ন হয়ে মনে হয় যেন মনে মনে আকাশ ছুঁয়ে আসি । উঁচু পাহাড়ের চুড়ায় উঠে পরান খুলে হাসি । ডানা মেলা সাদা মেঘ গুলোকে জড়িয়ে ধরে হাওয়ায় হাওয়ায় ভাসি । পাগলামোটাকে বাড়িয়ে দিয়ে আমার ইচ্ছে ডানা গুলোকে অবিরাম বৃষ্টিতে ভেজায় ।

মন, তুই এমন কেন ? তোর তো আছে ইচ্ছে ডানা । স্বপ্ন মেখে , পাগলামোকে সঙ্গে নিয়ে যেখানে সেখানে উড়ে যা না ! যেথা যাবি সেথা থেকে কুড়িয়ে নিবি মুক্ত দানা, বুড়ির সুতো , শিমুল তুলো আর যা পাবি সবই নে না !

তারপর তুই যাবি অনেক দূর সীমানার পার । নির্জনতায় ভরপুর কোন নিকোনো উঠোন -যেখানে তুলসী তলায় নিরন্তর জ্বলে অগ্নি শিখা । পাশে পাবি কোন সবুজ জলার জলজ গন্ধ মাখা ঠান্ডা শীতল ভোর ।

পাগলামোকে থামাবিনা ! চলতে থাকা পায়ে নিবি বেঁধে নতুন কোন ছন্দ । গলায় নিবি দশ বেহালার করুণ সুর , দেখবি তখন কেমন হবে তোর সারা বেলা , তোর সকল নির্জনতায় খুঁজে পাবি বাউল পাগল মন অথবা বৈরগীর গেরুয়া রঙের চাদর খানা ।

ও তুই এমন কেন রে অবুঝপানা ? গায়ে জড়া না ওই চাদর খানা ! অনুভবে দেখবি- কত সোহাগ আর মন ভোলানো , ঘর ছাড়ানো ধুনোর গন্ধ মাখা এক রাশ পাগলপারা বাউল যেন রে তুই ।

তোর আকাশের ছন্দ নিয়ে , দশ বেহালার সুর নিয়ে , মুক্তদানা, বুড়ির সুতো , শিমুল তুলো সব কিছুকে ছড়িয়ে দিয়ে , বাউল মনকে সঙ্গে নিয়ে , নির্জনতার আবেশ নিয়ে, শিশির ভেজা ঘাসে দে না তুই পা ডুবিয়ে ! যেথায় খুশি সেথায় যাবি , করবে না কেউ মানা ।

মা দেবে না কোন যে ডাক, পাড়া পড়শী সবাই অবাক ! পাগল যে তুই , সবাই জানে ।কিন্তু আবার কেউ জানে না তোর যে আছে ইচ্ছে ডানা । জ্যোৎস্নাতে তুই গা ভেজাবি মনের সুখে ।সর্ষে ক্ষেতের নীল সীমানায় যেতে পারিস এক নিমেষেই ।

পাল তুলে দে মনের হাওয়ায় , বাজবে যে তোর একতারার সুর, দেখবি চেয়ে তোর পরান তরী – আপনি ভাসবে, ঢেউ খেলাবে শীর্ণ নদীর মাঝ খানেতে। তুই যে ভারী বেজায় পাগল , তুই কেন ভুলিস যে তুই বাউল পাগল ? তোর তো আছে ইচ্ছে ডানা ।

সগরিকা জামালী : রবীন্দ্র সঙ্গীত শিল্পী, গবেষক, লেখক ও  উপস্থাপক,

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্জন বাউল মন

আপডেট সময় : ০৯:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩