ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

Justice Shamsuddin Chowdhury Manik : বিচারপতি মানিকের ওপর হামলা, গ্রেপ্তার ১১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ২৯৭ বার পড়া হয়েছে

শামসুদ্দিন চৌধুরী মানিক : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ১১ নেতাকর্মীকে বৃহস্পতিবার দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বিচারপতি মানিকের অভিযোগ বুধবার নিজ গাড়িতে যাওয়ার পথে নগরীর ফকিরাপুল মোড়ে বিএনপির মিছিল থেকে অতর্কিত হামলা করা হয়। হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং দুর্বৃত্তরা তার কপালে-নাকে মুখে, গাড়ির ড্রাইভার ও গানম্যানকে কিল-ঘুষিসহ মারধরও করেছে।

এদিন রাত ১১টা নাগাদ শামসুদ্দিন চৌধুরীর নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কনস্টেবল রফিকুল বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। যেখানে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানিয়ে বলেন, বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির সমাবেশ ছিল। সেখান থেকেই শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা করা হয়েছে। ঘটনার পর দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।মামলাটির তদন্ত ভার ডিবিকে ন্যাস্ত করা হয়েছে।

আসামিরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান এবং কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Justice Shamsuddin Chowdhury Manik : বিচারপতি মানিকের ওপর হামলা, গ্রেপ্তার ১১

আপডেট সময় : ০৫:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২