ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পেলেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় ৬ নতুন মুখ ৯ মাস পর মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা সংগ্রামের মাঠ পেরিয়ে বঙ্গভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শপথ  সন্ধ্যায় মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন  করে চারজন প্রস্তুত বঙ্গভবন সন্ধ্যা সাড়ে সাতটায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান  

Sharmili Ahmed : দূরন্ত ক্যান্সারে হার অভিনেত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২ ৩২৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শর্মিলী আহমেদ : ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

অবশেষে দূরন্ত ক্যান্সারের কাছে পরাজিত হয়ে চলে গেলেন অভিনেত্রী শর্মিলী আহমেদ। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে তাকে উত্তরার বাসায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে মারা যান শর্মিলী আহমেদ। বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের এক সময়ের আলোচিত অভিনেত্রী শর্মিলী আহমেদ।

তার মৃত্যুতে সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তফা এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “আমাদের সময়ের অসাধারণ এক অভিনয় শিল্পী, আমার প্রিয় চাচী আজ সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মার শান্তি কামনা করছি। তার প্রয়াণে গোটা নাট্যজগত তাদের প্রিয় ‘আম্মা’কে হারালেন।”

আশি ও নব্বইয়ের দশকে তাকে এত বেশি সিনেমা আর নাটকে মায়ের চরিত্রে অভিনয় করতে হয়েছে, যে তার ওই ভূমিকাই অনেক দর্শকের মনে দাগ কেটে আছে। তার বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি জানান, শর্মিলী আহমেদকে বনানীতে তার স্বামী রকিব উদ্দিন আহমেদের কবরে সমাহিত করা হবে।

১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাকে তার জন্ম হয়। রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাশ করে ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু হয়। সে সময় রাজশাহী বেতারেও তিনি কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Sharmili Ahmed : দূরন্ত ক্যান্সারে হার অভিনেত্রীর

আপডেট সময় : ০১:৩৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২