ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পেলেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় ৬ নতুন মুখ ৯ মাস পর মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা সংগ্রামের মাঠ পেরিয়ে বঙ্গভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শপথ  সন্ধ্যায় মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন  করে চারজন প্রস্তুত বঙ্গভবন সন্ধ্যা সাড়ে সাতটায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান  

জিয়ার ইতিহাস প্রকাশে  বিএনপি লজ্জা পাবে: তথ্যমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ৪৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার পূর্ণ ইতিহাস প্রকাশ পেলে বিএনপির নেতা-কর্মীরা লজ্জিত হবেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

মঙ্গলবার তেজগাঁওয়ে বিএফডিসি শুটিং ফ্লোরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলো আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধু হত্যার অন্য কুশীলবদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হবে। যখন ইতিহাস পরিপূর্ণভাবে উন্মোচিত হবে জিয়াউর রহমান কীভাবে মুক্তিযুদ্ধে

পাকিস্তানের পক্ষ হয়ে বর্ণচোরা ভূমিকা পালন করেছিলেন, কীভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎসাহ দিয়েছিলেন এবং পরে পুনর্বাসিত

করেছিলেন, সেই সত্যগুলো যখন ক্রমাগতভাবে প্রকাশ পাচ্ছে, এবং যখন আরও প্রকাশিত হবে, তখন যাঁরা জিয়াউর রহমানের দল করেন, তাঁরা লজ্জা পাবেন।

বাংলাদেশে চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে হাছান মাহমুদ বলেন, চলচ্চিত্র শিল্প আজ নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এটি সঠিক, কিন্তু এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা ইতিমধ্যেই

অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। চলচ্চিত্রের শিল্পীদের বহুদিনের দাবি প্রধানমন্ত্রী পূরণ করেছেন। চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে। সিনেমা হল পুনর্নিমাণ, বন্ধ হল চালু করা ও নতুন

হল নির্মাণের জন্য ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠিত হয়েছে। আমরা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে বেসরকারি ব্যাংকগুলোর প্রতিনিধি, হলমালিক, প্রযোজকসহ আরও যাঁদের

প্রয়োজন, তাঁদের ডেকে একটি বৈঠক করব, যাতে এই খাত থেকে সবাই খুব শিগগির উপকার পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জিয়ার ইতিহাস প্রকাশে  বিএনপি লজ্জা পাবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১