ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

সেপ্টেম্বরে ঢাকা সফর করবেন রুশ বিদেশমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

রাশিয়ার বিদেশন্ত্রী সের্গেই ল্যাভরভ :ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

সেপ্টেম্বর মাসে দুই দিনের ঢাকা সফরে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেপ্টেম্বরের ৯ ও ১০ দিল্লিতে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে ৭ ও ৮ সেপ্টেম্বর ঢাকা সফর করার কথা রয়েছে।

ঢাকা ও রাশিয়ার কূটনৈতিক সূত্রগুলো সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত বছরের এপ্রিলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন।

তখন থেকেই বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ দেখিয়ে আসছে রাশিয়া। ঢাকায় রাশিয়া দূতাবাস নিয়মিতভাবে রাজনৈতিক পর্যায়ে এ সফর নিয়ে আগ্রহ দেখাচ্ছে। গত বছরের নভেম্বরে ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রাশিয়ার বিদেশমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে তার ঢাকা সফর বাতিল করে মস্কো।

জানা গেছে, সের্গেই ল্যাভরভ ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনার সম্ভবনা রয়েছে বলেও কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে।

রুশ বিদেশমন্ত্রীর ঢাকা সফরের বিষয়ে এখনও পর্যন্ত বিদেশমন্ত্রী ড. মোমেনের কাছে কোনো তথ্য নেই বলে সোমবার রাতে সংবাদমাধ্যমকে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেপ্টেম্বরে ঢাকা সফর করবেন রুশ বিদেশমন্ত্রী

আপডেট সময় : ১০:২০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩