ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

সর্বাধুনিক জঙ্গিবিমান তৈরি করছে তুরস্ক-পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

যৌথভাবে পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান ও ড্রোন লঞ্চার তৈরি করছে পাকিস্তান-তুরস্ক। দুই দেশ যে মডেলের জঙ্গিবিমান নিয়ে কাজ করছে তার নাম টিএফ-এক্স।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের বিমান বাহিনীর এই যৌথ প্রকল্প নিয়ে গত বছর অনেক আলোচনা হলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন শুরু হয়েছে।

পাকিস্তানের সামরিক সূত্রে জানা যায়, জঙ্গিবিমানে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন বসানোর বিষয়ে সমঝোতা হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে আপত্তির আশঙ্কা রয়েছে। এমনটি ঘটলে ব্রিটেনের একটি কোম্পানির তৈরি ইঞ্জিন বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পাকিস্তানের সামরিক সূত্রের খবরে বলা হয়েছে, ২০৩০ সালে নতুন প্রজন্মের এসব বিমান সেদেশের বিমান বাহিনীতে যুক্ত হবে। তবে তুরস্ক চলতি বছর শেষ হওয়ার আগেই বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করবে।

পঞ্চম প্রজন্মের এই বিমান দুই দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে উভয়ের সমর শক্তি বেড়ে যাবে। কারণ এতে সর্বাধুনিক সমর প্রযুক্তি থাকছে। এই জঙ্গিবিমানের সাহায্যে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন ও ছোড়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সর্বাধুনিক জঙ্গিবিমান তৈরি করছে তুরস্ক-পাকিস্তান

আপডেট সময় : ০৯:৩৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩