ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের ছুটি শেষে ঢাকামুখো মানবঢল, মঙ্গলবার খুলছে অফিস-আদালত ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত, নতুন আলোচনার পথে ট্রাম্প মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান গবেষণায় সরকারের বড় উদ্যোগ, গবেষকদের জন্য ৫-২৫ লাখ টাকা অনুদান ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সতর্কসংকেতে থমথমে পরিস্থিতি ২২ দিনে চট্টগ্রামে ২৫ জাহাজ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য খালাস জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কায় মালিকরা বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে

সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

নিহত সাংবাদিক গোলাম রব্বানি ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় গোলাম রব্বানি নাদিম নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় হামলার শিকার হয়েছিলেন তিনি।

অনলাইন পোর্টাল ‘বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের’ জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

নিহত সাংবাদিকের পরিবার সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফিরছিলেন গোলাম রব্বানি। পথে পাটহাট এলাকায় তার ওপর হামলা করে একদল সন্ত্রাসী। এ সময় তাকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দুপুরে মারা যান।

স্ত্রী মনিরা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম তার (গোলাম রব্বানি) ওপর অসন্তুষ্ট হয়েছিলেন। আগেও তিনি নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন। ওই ইউপি চেয়ারম্যানের লোকজনই হামলা করে তাকে হত্যা করেছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। পুলিশের পাঁচটি দল মাঠে নেমেছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত

আপডেট সময় : ০৫:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩