ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৭ বিলিয়ন ডলার লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে না ইরান চারুকলায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি: দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পাহাড়ে বৈসুর প্রস্তুতি: গরাইয়া নাচে মাতোয়ারা ত্রিপুরাপাড়া ইরানের আঘাতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো কার্যত অকার্যকর শর্ত মেনে : হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন ১৫ জাহাজ যেতে পারবে: ইরান জ্বালানিতে স্বস্তি: ১৫ এপ্রিল এলএনজি-এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে আরও ৫ জাহাজ জুলাইযোদ্ধা : আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ, কিন্তু তারা অমানুষ হয়ে গিয়েছিল জাতীয় কবির জন্মোৎসব উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোট গবেষণা গবেষণা : জলবায়ুঝুঁকিতে খুলনার কয়রার ৯৭ ভাগ পরিবার, বেশি ভুগছেন নারীরা

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে না ইরান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

 সংগৃহীত ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে কোনো শান্তি আলোচনায় অংশ নেবে না ইরান, এমনটাই জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ।

সংস্থাটি জানায়, ইরানের আলোচক দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায়নি এবং ইসরায়েল লেবাননে বোমা হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

ফার্স নিউজের দাবি, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে আলোচনায় না বসার বিষয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তেহরান।

এর আগে, ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও বলেছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যেকোনো আলোচনা নির্ভর করবে যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করছে কি না তার ওপর।

এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বুধবার থেকে জোরদার হওয়া হামলায় অন্তত ৩০৩ জন নিহত ও ১,১৫০ জন আহত হয়েছেন। এছাড়াও গত ২ মার্চ থেকে চলা হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৮৮ জনে, আহত ৬,০৯২ জন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে না ইরান

আপডেট সময় : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬