ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত ট্রাম্পের অযৌক্তিক যুদ্ধ ও অবাস্তব প্রত্যাশার ফল  ইরান চুক্তি যুদ্ধবিরতি চুক্তিতে নতুন মোড় দশকের বৈরিতার পর সমঝোতা নতুন অধ্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরান পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ অভিযোগে চাকরি হারালেন অতিরিক্ত এসপি গোলাম সাকলায়েন এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বৃদ্ধি

লীনা সুলতানার কিবিতা ‘সম্মোহনী স্বপ্ন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৩০৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সম্মোহনী স্বপ্ন’

পুরোনো দাম্পত্যের মতো আলগা সম্পর্ক
আজকাল ঘুমের সাথে আমার,
বিছানায় এলেও চোখের পাতা
জড়িয়ে ধরেনা আর।
ঘুমের ঔষধেরাও শিখে নিয়েছে
আমারই মত রাত জাগা,
নিদ্রাহীন নয়ন জুড়িয়ে দিতে
তারাও দেয়না একটুকু ঘুম ধার।
অতীত স্মৃতিরা পাশ বালিশের সিঁধ কেটে
কখন যেন চুরি করে নেয় ক্ষণ ,
নীল ডাইরির পাতায় জমে শব্দরা
অনেকটা যেনো কবিতার মতন।
রাত্রির শেষ প্রহরে ঢুলুঢুলু দুটি চোখে,
যখন অপেক্ষায় থাকি সকাল কখন হবে
তখনই ভোরের করিডোর ধরে
কোথা থেকে যেন সম্মোহনী স্বপ্নরা আসে,
জড়িয়ে নেয় তারা আমায় ভালোবেসে।
তন্দ্রাহীন চোখে রূপকথার ছবি এঁকে
নিয়ে চলে আমায়,অচিন স্বপ্নলোকে।
ভোরের নাগাল ফাঁকি হয়েই থাকে।

(লীনা সুলতানা বাংলাদেশি একজন লেখিকা। অল্প লেখা পড়েও ধারণা মেলে ‘তিনি একজন সফল’ লেখক। যতটুকুই লিখেন, তার সঙ্গে মমতা মিশে আছে, তা বেশ বোঝা যায়। লেখক যত বেশি লিখবেন, আমরা ততটা উপকৃত হব) 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লীনা সুলতানার কিবিতা ‘সম্মোহনী স্বপ্ন’

আপডেট সময় : ০৮:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

‘সম্মোহনী স্বপ্ন’

পুরোনো দাম্পত্যের মতো আলগা সম্পর্ক
আজকাল ঘুমের সাথে আমার,
বিছানায় এলেও চোখের পাতা
জড়িয়ে ধরেনা আর।
ঘুমের ঔষধেরাও শিখে নিয়েছে
আমারই মত রাত জাগা,
নিদ্রাহীন নয়ন জুড়িয়ে দিতে
তারাও দেয়না একটুকু ঘুম ধার।
অতীত স্মৃতিরা পাশ বালিশের সিঁধ কেটে
কখন যেন চুরি করে নেয় ক্ষণ ,
নীল ডাইরির পাতায় জমে শব্দরা
অনেকটা যেনো কবিতার মতন।
রাত্রির শেষ প্রহরে ঢুলুঢুলু দুটি চোখে,
যখন অপেক্ষায় থাকি সকাল কখন হবে
তখনই ভোরের করিডোর ধরে
কোথা থেকে যেন সম্মোহনী স্বপ্নরা আসে,
জড়িয়ে নেয় তারা আমায় ভালোবেসে।
তন্দ্রাহীন চোখে রূপকথার ছবি এঁকে
নিয়ে চলে আমায়,অচিন স্বপ্নলোকে।
ভোরের নাগাল ফাঁকি হয়েই থাকে।

(লীনা সুলতানা বাংলাদেশি একজন লেখিকা। অল্প লেখা পড়েও ধারণা মেলে ‘তিনি একজন সফল’ লেখক। যতটুকুই লিখেন, তার সঙ্গে মমতা মিশে আছে, তা বেশ বোঝা যায়। লেখক যত বেশি লিখবেন, আমরা ততটা উপকৃত হব)