ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

রোমানিয়ায় কার্গো জাহাজ ডুবে গেলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে

রোমানিয়ায় কার্গো জাহাজ ডুবে গেলো

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোমানিয়ার উপকূলে ডুবে গেছে একটি কার্গো জাহাজ। ওই জাহাজে থাকা তিন সিরীয় নাবিকের খোঁজ পেতে কৃষ্ণ সাগরে অভিযান চালাচ্ছে দেশটির নৌবাহিনী। শনিবার (১৮ মে) সকালে ‘মোহাম্মদ জেড’ নামের বিশালাকৃতির এ জাহাজটি রোমানিয়ান শহর সান্তু জর্জে থেকে ২৬ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। ওই সময় জাহাজটিতে ১১ জন ক্রু ছিলেন। যার মধ্যে নয়জন সিরিয়ার এবং দুজন মিসরের নাগরিক।

জাহাজটি তানজানিয়ার পতাকা নিয়ে চলছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে রোমানিয়ার নৌবাহিনী।তারা আরও জানিয়েছে, ভোর ৪টার দিকে দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে নৌ সেনা ও পুলিশ সদস্যদের পাঠানো হয়। ওই সময় কাছাকাছি থাকা দুটি বাণিজ্যিক জাহাজও উদ্ধার অভিযানে অংশ নেয়।

জাহাজের ৮ নাবিককে কাছে থাকা একটি বাণিজ্যিক জাহাজই উদ্ধার করে। কিন্তু তিনজন নিখোঁজ হয়ে যান। এই তিনজনের সবাই সিরিয়ার নাগরিক।

কী কারণে জাহাজটি ডুবে গেলো সেই তথ্য এখনো জানা যায়নি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগরে অসংখ্য মাইন স্থাপন করা হয়েছে। যেগুলো বাণিজ্যিক জাহাজের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ সাগরের সঙ্গে সীমান্ত থাকা দেশগুলো মাইনগুলো সরাতে কাজ করছে।

রুশ বাহিনী ইউক্রেনের বন্দর বন্ধ করে দেওয়ায় রোমানিয়ার দানুবে বন্দরটি শস্য পরিবহণের প্রধান হাবে পরিণত হয়েছে।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রোমানিয়ায় কার্গো জাহাজ ডুবে গেলো

আপডেট সময় : ১২:০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪