ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন নিষেধাজ্ঞার হুমকির জবাবে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবানবন্দি গ্রহণে গুরুতর ত্রুটি ১৬ বছর পর উচ্চ আদালতের পদক্ষেপ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী

মৌসুমী সেনের কবিতা ‘সঞ্চারণে স্মৃতি মন্থন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্ধকার ঘর, প্রদীপটা নিভে গেছে বহুক্ষণ

সলতেটা তেলহীন পুড়ে পুড়ে –

ছাই ভস্ম হয়ে গেছে,

ছোট ছোট কাজজের টুকরো পুড়ে

ক্ষীণ আলোকরশ্মিতে।

বিস্মৃতির অতলে স্মৃতিরা বাঁধা পরে আছে

সীমানা লংঘনে শুকনো ফুলের মালায়-

গন্ধ বীহিন সৌরভ সম সৌরভে।

নিকষকালো আঁধারে বাঁধা পরে আছে

আরো কিছু সময়ের স্রোতধারা ;

নির্জনতা বাড়িয়ে তোলে মহাকালের

মহা ইতিহাস চাদর,

বিশ্বাসের অকুন্ঠ বিলাপ বার বার প্রমান করে

স্মৃতি মন্থনে রাত্রির আঁধার কত বেশি প্রয়োজনীয়।

পুরনো দিনের সেই গান

শব্দ অন্ত্যমিলের ধারা

স্মৃতি মন্থনে জাগায় আলাদা মাত্রা

মাঝে মাঝে মনে হয় আর বুঝি –

স্মৃতির বোঝা বইতে পারছিনা

এখনি অবসান হয়ে যাবে সবকিছু।

যন্ত্রণার আঁধার আমায় খুব বেশি যখন নাড়া দেয়

মনে হয় মৃত্যুই বুঝি সবচেয়ে শ্রেয়,

আর এ চিন্তা আমায় আঁকড়ে ধরে –

জীবন পথ পরিক্রমার হিসেব দেয় ভুলিয়ে।

ফের সূর্যদয়ে ভুলে যাই সবকিছু

আলোর ভোরে আলোকদীপ্ততায় –

সাজাই নিজেকে নবজন্মে।

তুমি আসবে ভেবে বাড়ির আসবাবগুলো

সাজাই মনের মাধুরি মিলিয়ে,

তোমার পছন্দের ফুলগুলো দিয়ে

সাজিয়ে রাখি ফুলের তোড়া

পুরনো নাকফুলটাকে বদলে নতুনের মাঝে খুঁজি

তোমার পছন্দের নক্সাকৃত নথটিকে।

আলতারঙা পায়ে জড়াই রুপোর চওড়া নুপুর

মখমলের দামি কার্পেট সরিয়ে –

আলতা পায়ে সাজাই ঘরের মেঝে,

যেখানে আমার প্রতিটি পায়ের নিশানাকে –

আগলে তুমি চুমিয়ে নেবে ভালোবাসার আস্বাদন।

আমি গোধুলির পথে শীতল পাটিতে

বসে আছি আজো তোমার প্রতিক্ষায়

একটু একটু করে আঁধার নামবে

আশার সঞ্চারণে ভাটি লাগবে মুহুর্তের আবর্তনে

আমার ব্যাকুলতার এই আত্মহুতি –

পৌঁছাবেনা জানি তোমার কানে।

জানিনা তুমি কোন স্বর্গমুলে

হারিয়ে খোঁজ নতুন পৃথিবী

আমি শুধু জানি এই নিকষ কালো আঁধার আবর্তে

তোমার স্মৃতি আমায় আটকে রাখবে অনন্তকাল।

(মৌসুমী সেনের ফেসবুক থেকে)

মৌসুমী সেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌসুমী সেনের কবিতা ‘সঞ্চারণে স্মৃতি মন্থন’

আপডেট সময় : ০২:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

অন্ধকার ঘর, প্রদীপটা নিভে গেছে বহুক্ষণ

সলতেটা তেলহীন পুড়ে পুড়ে –

ছাই ভস্ম হয়ে গেছে,

ছোট ছোট কাজজের টুকরো পুড়ে

ক্ষীণ আলোকরশ্মিতে।

বিস্মৃতির অতলে স্মৃতিরা বাঁধা পরে আছে

সীমানা লংঘনে শুকনো ফুলের মালায়-

গন্ধ বীহিন সৌরভ সম সৌরভে।

নিকষকালো আঁধারে বাঁধা পরে আছে

আরো কিছু সময়ের স্রোতধারা ;

নির্জনতা বাড়িয়ে তোলে মহাকালের

মহা ইতিহাস চাদর,

বিশ্বাসের অকুন্ঠ বিলাপ বার বার প্রমান করে

স্মৃতি মন্থনে রাত্রির আঁধার কত বেশি প্রয়োজনীয়।

পুরনো দিনের সেই গান

শব্দ অন্ত্যমিলের ধারা

স্মৃতি মন্থনে জাগায় আলাদা মাত্রা

মাঝে মাঝে মনে হয় আর বুঝি –

স্মৃতির বোঝা বইতে পারছিনা

এখনি অবসান হয়ে যাবে সবকিছু।

যন্ত্রণার আঁধার আমায় খুব বেশি যখন নাড়া দেয়

মনে হয় মৃত্যুই বুঝি সবচেয়ে শ্রেয়,

আর এ চিন্তা আমায় আঁকড়ে ধরে –

জীবন পথ পরিক্রমার হিসেব দেয় ভুলিয়ে।

ফের সূর্যদয়ে ভুলে যাই সবকিছু

আলোর ভোরে আলোকদীপ্ততায় –

সাজাই নিজেকে নবজন্মে।

তুমি আসবে ভেবে বাড়ির আসবাবগুলো

সাজাই মনের মাধুরি মিলিয়ে,

তোমার পছন্দের ফুলগুলো দিয়ে

সাজিয়ে রাখি ফুলের তোড়া

পুরনো নাকফুলটাকে বদলে নতুনের মাঝে খুঁজি

তোমার পছন্দের নক্সাকৃত নথটিকে।

আলতারঙা পায়ে জড়াই রুপোর চওড়া নুপুর

মখমলের দামি কার্পেট সরিয়ে –

আলতা পায়ে সাজাই ঘরের মেঝে,

যেখানে আমার প্রতিটি পায়ের নিশানাকে –

আগলে তুমি চুমিয়ে নেবে ভালোবাসার আস্বাদন।

আমি গোধুলির পথে শীতল পাটিতে

বসে আছি আজো তোমার প্রতিক্ষায়

একটু একটু করে আঁধার নামবে

আশার সঞ্চারণে ভাটি লাগবে মুহুর্তের আবর্তনে

আমার ব্যাকুলতার এই আত্মহুতি –

পৌঁছাবেনা জানি তোমার কানে।

জানিনা তুমি কোন স্বর্গমুলে

হারিয়ে খোঁজ নতুন পৃথিবী

আমি শুধু জানি এই নিকষ কালো আঁধার আবর্তে

তোমার স্মৃতি আমায় আটকে রাখবে অনন্তকাল।

(মৌসুমী সেনের ফেসবুক থেকে)

মৌসুমী সেন