ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

মৃত্যুর ৬ মাস পর পদন্নোতি পেলেন চিকিৎসক!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ২৭৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ছয় মাস আগেই তার মৃত্যু হয়েছে। অবশ্য এজন্য থেমে থাকেনি তার পদন্নোতি। তাই মৃত্যুর ৬ মাস পর পদন্নোতি পেলেন এক চিকিৎসক!

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস আর শেখ নামের একজন মৃত চিকিৎসককে প্রজ্ঞাপন জারি করে পদায়ন করা হয়েছে। অথচ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

মহামারী কোভিড-১৯ মোকাবেলায় জনসেবা নিশ্চিতে রংপুর মেডিকেল কলেজের ৬৫ জন চিকিৎসককে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পদায়ন করা হয়েছে। তার মধ্যে মৃত ডা. ফেরদৌস আর শেখ এর নাম তিন নাম্বারেও রয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয় বুধবার তথা ৭ জুলা য়ের মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে অন্যথায় তাদের অবমুক্ত করা হবে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু সাংবাদিকদের জানান, ওই চিকিৎসক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা বিষয়টি স্বাস্থ্যবিভাগকেও জানিয়েছি তবে এটি অনিচ্ছাকৃত ভুল হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৃত্যুর ৬ মাস পর পদন্নোতি পেলেন চিকিৎসক!

আপডেট সময় : ০৮:২৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১