ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনার একমাত্র মানদণ্ড হবে আইনের শাসন: প্রধানমন্ত্রী রমজানে ভেজাল খাদ্যের ছড়াছড়ি: সিন্ডিকেট ভাঙতে ১৫ দফা নাগরিক দাবি ভাষার মাসের আবেগ ও চেতনা ২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা রোজায় পুরো মাস বন্ধ স্কুল, বৃহস্পতিবার থেকে কার্যকর জাতীয় স্বার্থ ‘পাই পাই করে’ নিশ্চিত করা হবে: পররাষ্ট্রমন্ত্রী ‘মব কালচারের দিন শেষ, আইনের শাসনই হবে একমাত্র পথ’: স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের স্থিতিশীলতার আভাস, ভেতরে ঝুঁকি রয়ে গেছে: গভর্নরের সতর্কবার্তা পৃষ্ঠপোষকতার অর্থনীতির অবসান চান অর্থমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে  প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

‘মব কালচারের দিন শেষ, আইনের শাসনই হবে একমাত্র পথ’: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে ‘মব কালচার’-এর কোনো স্থান নেই, কড়া ভাষায় এমনই বার্তা দিলেন বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, দাবি-দাওয়া থাকলে তা যথাযথ গণতান্ত্রিক ও আইনসম্মত প্রক্রিয়ায় উপস্থাপন করতে হবে।

সড়ক-মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা বা ‘মব’ আকারে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর সহ্য করা হবে না। দেশের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার।

বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি বলেন, মিছিল-সমাবেশসহ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে, তবে তা অবশ্যই শৃঙ্খলার মধ্যে। জনগণের নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাপন ও অর্থনৈতিক কার্যক্রম বিঘ্নিত হয়, এমন কোনো কর্মসূচিকে প্রশ্রয় দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই কেবল পুলিশ নয়,  এর অধীন অন্যান্য সংস্থার ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, অতীতে যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে পেশাদারিত্ব, জবাবদিহি ও মানবিক আচরণের মাধ্যমে।

দুর্নীতির প্রশ্নে তিনি শূন্য সহনশীলতার নীতি ঘোষণা করেন। কোনো ধরনের অবৈধ তদবির বা অনিয়ম বরদাশত করা হবে না। বাহিনীর ভেতরে কেউ অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বার্তা স্পষ্ট গণতন্ত্র থাকবে, কিন্তু তা হবে আইনের কাঠামোর ভেতরে,  রাষ্ট্রের স্বার্থ, জননিরাপত্তা ও শৃঙ্খলাই হবে সর্বাগ্রে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘মব কালচারের দিন শেষ, আইনের শাসনই হবে একমাত্র পথ’: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬