ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

বড় ট্রফি জিততে না পারার আক্ষেপ মুস্তাফিজের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

বড় ট্রফি জিততে না পারার আক্ষেপ মুস্তাফিজের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত বড় ট্রফি জিততে না পারার আক্ষেপের কথা জানালেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি জানান, বড় ট্রফি জিতলেই বড় খেলোয়াড় বলা হয়। এখনও বড় ট্রফি জিততে না পারার আক্ষেপ আছে।২০১৫ সালের এপ্রিলে টি-টোয়েন্টি অভিষেক হয় মুস্তাফিজের। একই বছর টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে পথচলা শুরু করেন ফিজ। তিন ফরম্যাটে বল হাতে দারুন পারফরমেন্স করতে পারলেও, বাংলাদেশের হয়ে এখনও আন্তর্জাতিক অঙ্গনে বড় কোন ট্রফি জিততে পারেননি মুস্তাফিজ। সেই আক্ষেপের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে জানিয়েছেন তিনি।

মুস্তাফিজ বলেন, ‘দেশের হয়ে খেলাটা গর্বের বিষয়। আমি সবসময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমার কাছে মনে হয় বড় প্লেয়ার যখন বড় ইভেন্টের ট্রফি জিতে, তখন তাদের বড় প্লেয়ার বলা হয়। এই আক্ষেপ তো সবসময় রয়ে গেছে।’

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। মুস্তাফিজের কাছে টি-টোয়েন্টি ফরম্যাট খুব বেশি পছন্দের। তিনি বলেন, ‘ভালো লাগার কথা বললে, আমি টি-টোয়েন্টি ফরম্যাটটা খুব উপভোগ করি। এই সংস্করণে অনেক বেশি চাপ। এ কারণেই মনে হয় আমার ভালো লাগে। আমি চাপটা অনেক উপভোগ করি।’

টি-টোয়েন্টিতে আরও ভালো পারফরমেন্স করার কথাও বললেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘ভালো করার তো শেষ নাই। চেষ্টা করবো আগে যা করেছি, তার চেয়ে আরও ভালো করার।

দলে থাকা তরুণ পেসারদের কাছে নিজের অভিজ্ঞতা বিলিয়ে দিতে প্রস্তুত মুস্তাফিজ। তিনি বলেন, ‘আমাদের দলে যে পেস বোলাররা আছে- তাসকিন, শরিফুল, সাইফুদ্দিন, হাসানদের সাথে আমি যতটুকু শিখেছি, সেটা তাদের সাথে ভাগাভাগি করবো। এতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’

শুধুমাত্র জুনিয়রদের শেখাবেন না, সিনিয়রদের কাছ থেকে নিজেও শিখতে চান মুস্তাফিজ। তিনি বলেন, ‘সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে। আমরা যদি কখনো আটকে যাই, মাঠে হতে পারে বা কোন কিছু জানার থাকলে তাদের কাছ থেকে সিদ্ধান্তগুলো নিতে পারবো।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যা ২১ মে থেকে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড় ট্রফি জিততে না পারার আক্ষেপ মুস্তাফিজের

আপডেট সময় : ১০:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪