ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২২ থেকে ২৬ আগস্ট ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিকসের মূল সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের শীর্ষ নেতৃত্বেরও অংশগ্রহণের কথা রয়েছে।

সব কিছু ঠিক থাকলে জোহানেসবার্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হবে শেখ হাসিনার।

জানা গেছে,  চার বছর পর দুই শীর্ষ নেতার মাঝে বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ ও চীনের মাঝে কৌশলগত সম্পর্কের মাত্রা বিবেচনায় নিলে, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে দুই নেতার আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

দুই নেতার মাঝে বৈঠকের বিষয়ে ঢাকার একটি কূটনৈতিক সূত্র সংবাদমাধ্যমকে জানায়, বেইজিংয়ে ২০১৯ সালে দুই নেতার মাঝে বৈঠক হয়েছিল। এরপর বৈশ্বিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে।

কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ অনেক নতুন বিষয় সামনে চলে এসেছে। আশা করা হচ্ছে, দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার সুযোগ থাকবে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে—দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক, সেটি আরও দৃঢ় হবে।

যেকোনও শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠক হলে তা রাজনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মাঝে নিয়মিত বৈঠক হওয়া ভালো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৯:০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩