ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত হরমুজ সংকটে তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে বিয়ের শোভাযাত্রা থেকে লাশের মিছিল, স্ত্রী-সন্তানসহ ৯ স্বজন হারিয়ে স্তব্ধ জনি রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার নিয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব তুলে ধরা হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ৩১৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়ে এবং শেখ হাসিনার নেতৃত্বে ‘বাংলাদেশ গোটা বিশ্বের সামনে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে’ বলে জর্জিয়া স্টেট পার্লামেন্ট এবং নিউজার্সি স্টেট পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়।

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার নিয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব তুলে ধরা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস ওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-কর্তেজ মঙ্গলবার ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন’ (কোমেমর্যাটিং দ্য ফিফটিয়েথ অ্যানিভার্সারি অব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স) শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করেন। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের বার্তায় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ১১৭তম কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রস্তাবটি পেশ করেন কংগ্রেসওম্যান কর্তেজ। এই প্রস্তাবে সমর্থন করেন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিকস, মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যিব ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জিমি গোমেজ। প্রস্তাবটি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।

প্রস্তাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বাংলাদেশিদের অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিশেষ প্রশংসার পাশাপাশি গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন, তাদেরও স্মরণ করা হয়েছে। একই সঙ্গে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয়েছে। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা তুলে ধরা হয়েছে প্রস্তাবে।

এছাড়া ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি সিনেটর এডওয়ার্ড কেনেডির বক্তৃতার উদ্ধৃতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়ে এবং শেখ হাসিনার নেতৃত্বে ‘বাংলাদেশ গোটা বিশ্বের সামনে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে’ বলে জর্জিয়া স্টেট পার্লামেন্ট এবং নিউজার্সি স্টেট পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার নিয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব তুলে ধরা হয়েছে

আপডেট সময় : ১০:১৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১