ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন নিষেধাজ্ঞার হুমকির জবাবে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবানবন্দি গ্রহণে গুরুতর ত্রুটি ১৬ বছর পর উচ্চ আদালতের পদক্ষেপ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে নায়ক শাকিব খানের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৩৪৬ বার পড়া হয়েছে

নায়ক শাকিব খান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। রহমত উল্লাহর অভিযোগ শাকিব খান একজন নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাকিব। সোমবার দুপুরে তিনি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে উপস্থিত হয়ে এই মামলা করেন।

এর আগে বৃহস্পতিবার চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর নামে আদালতে মামলা করেন শাকিব। রহমত উল্লাহর অভিযোগ শাকিব একজন নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাকিব। শাকিব খান ও প্রযোজক রহমতউল্লাহর পাল্টাপাল্টি বক্তব্য চলে আসছি বেশ কিছুদিন ধরেই। এর আগে রহমতউল্লাহর বিরুদ্ধে থানায় মামলা করতে গিয়েছিলেন শাকিব।

আদালতে শাকিব খান : ছবি সংগ্রহ

সোমবার রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দিতে কাঠগড়ায় ওঠেন এবং শপথ পাঠ করেন। জবানবন্দিতে শাকিব খান বলেন, রহমত উল্ল্যাহ টেলিভিশনে আমার নামে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি হঠাৎ করে আসেন এবং বক্তব্য দিয়ে পালিয়ে যান। রহমত উল্ল্যাহর অভিযোগ অস্ট্রেলিয়া থেকে আমি দুইবার পালিয়ে এসেছি।

অথচ অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে এ ধরনের কোনও অভিযোগ নেই। শাকিব খান তার অভিযোগে বলেন, আসামি রহমত উল্ল্যাহ তার বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেফতার, শিডিউল না দেওয়াসহ নানা অভিযোগ করেন। রহমতউল্লাহ আক্রমণাত্মক, মিথ্যা বক্তব্য প্রদান করে শাকিব খানকে সামাজিকভাবে অপমান-অপদস্থ ও হেয়-প্রতিপন্ন করেন। আদালত জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। এসময় বিচারক তাকে বলেন, সময়মতো আসতে হবে। আগের দিনই বলে দেওয়া হয়েছে কখন আসতে হবে। তখন শাকিব খান বলেন, জি স্যার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে নায়ক শাকিব খানের মামলা

আপডেট সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩