ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের আগামীর শক্তি লুকিয়ে আছে আজকের এই ক্ষুদে কুঁড়িদের মধ্যেই: প্রধানমন্ত্রী উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব সেচ সংকটের পর প্লাবনে নষ্ট বোরো : দ্বিমুখী আঘাতে বিপর্যস্ত কৃষি

পরীমণি-বুবলীর খেলা হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ও পরীমণিকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখতে যাচ্ছেন দর্শকরা। ‘খেলা হবে’ নামে নতুন একটি সিনেমায় তারা অভিনয় করবেন। টিএম ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।

পরীমণি-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু।

গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের পেজে ঘোষণা দেওয়া হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

জানা গেছে, আগামী অক্টোবরে ভারতে ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতিও মিলেছে।

রবিবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরীমণি কিংবা বুবলীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরীমণি-বুবলীর খেলা হবে

আপডেট সময় : ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩