ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, ঝলসে স্ত্রীর মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৪৯ বার পড়া হয়েছে

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, ঝলসে স্ত্রীর মৃত্যু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণবিদ্রোহের জেরে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। তার ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পর একে একে প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যু হয়েছে। গণবিক্ষোভের সময়ে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ভিতরে আটকে পড়েছিলেন রাজ্যলক্ষ্মী।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলি এই খবর জানিয়েছে।

গণবিদ্রোহের জেরে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। তাঁর ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এর পর একে একে নেপালের প্রাক্তন এবং বর্তমান একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা।

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, ঝলসে স্ত্রীর মৃত্যু
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, ঝলসে স্ত্রীর মৃত্যু

দেশের অর্থমন্ত্রীকে তাড়া করা হয় রাস্তার মাঝে। রেহাই পাননি প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ এবং তার পরিবার। রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় তাদের বাড়িতে মঙ্গলবারই আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

সে সময় বাড়িতে ছিলেন রাজ্যলক্ষ্মী। কোনও কোনও সূত্রে দাবি, তাকে ভিতরে আটকে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে পোড়া ক্ষত নিয়ে তাঁকে কীর্তিপুর বার্ন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। ঝালানাথের পারিবারিক সূত্র উল্লেখ করে নেপালি সংবাদমাধ্যমগুলি এই মৃত্যুসংবাদ নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, ঝলসে স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫