ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথমবার ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়াবহ রূপে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের ১৯টি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেডে প্রথমবার  যুক্ত হলো বিজিবির যান্ত্রিক বহর মুক্তিযুদ্ধের গান-কবিতা-নৃত্যে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়, উদযাপিত স্বাধীনতা দিবস রাম নবমীতে ঢাকাসহ সারাদেশে হিন্দু মহাজোটের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পূজা আয়োজন জ্বালানি নিয়ে আতঙ্ক কাটছে, পাম্পে ফিরছে স্বাভাবিক চিত্র ঢাকায় আত্মসমর্পণ: কীভাবে দেশে ফিরেছিল ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য? খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিতে স্বস্তি, ৯০ দিনের মজুদের লক্ষ্যে সরকার

দেশের ১৯টি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে

দেশের ১৯টি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে

জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে  ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহে অনিশ্চয়তা দেখা দেওয়ায় দেশে কিছু অসাধু চক্রের মাধ্যমে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইউনিট সদর থেকে দূরবর্তী এলাকায় দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গত ২৫ মার্চ থেকে দেশের মোট ৯টি জেলার ১৯টি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে, ঢাকা (১টি ডিপো), কুড়িগ্রাম (২টি), রংপুর (৩টি), রাজশাহী (৩টি), সিলেট (২টি), মৌলভীবাজার (৩টি), কুমিল্লা (৩টি), ব্রাহ্মণবাড়িয়া (১টি) এবং সুনামগঞ্জ (১টি)।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছেন। তারা প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রয় প্রতিরোধ করা যায় এবং সম্ভাব্য নাশকতা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়।

এছাড়া, সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে। ডিপো এলাকায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করছে।

অন্যদিকে, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি নৌ টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

সীমান্তবর্তী আইসিপি (ইন্টিগ্রেটেড চেক পোস্ট) ও এলসিপি (ল্যান্ড কাস্টমস পয়েন্ট)গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরি ও অন্যান্য যানবাহনে নিয়মিত তল্লাশি চালিয়ে অবৈধ জ্বালানি পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সার্বিকভাবে, জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় অর্থনীতিকে সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করতে বিজিবির এই মোতায়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশের ১৯টি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০২:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬