ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছরে সড়কে ঝরেছে ৭,৯৬৩ শিশুর প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় মর্ত্য ছেড়ে কৈলাসে দেবী সিঁদুরখেলা, উলুধ্বনি আর বিদায়ের সুরে শেষ দুর্গোৎসব সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগ চাকরি হারিয়ে তিন বিঘায় পেয়ারা চাষ, সাদ্দামের এখন ১২০ বিঘার ফলবাগান মায়ের কোলে ভর করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো রাজিয়ার স্বপ্ন এবার স্বাবলম্বী হওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী রয়টার্স-ইপসোস জরিপ জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে অংশ নেবেন ডা. জুবাইদা রহমান নাটোরে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ১৪ জনের, আহত ৩২

দলকে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে পদত্যাগের সিদ্ধান্ত: ইশরাক হোসেন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

দলকে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে পদত্যাগের সিদ্ধান্ত: ইশরাক হোসেন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালানোর ভিডিও নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তার দাবি, নিজের কারণে বিএনপি ও সরকার যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে এবং প্রধানমন্ত্রীর কার্যক্রম আড়ালে চলে না যায়, সে বিবেচনা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইশরাক পদত্যাগের সিদ্ধান্ত জানান। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের মূল উদ্দেশ্য আড়ালে পড়ে গিয়ে অস্ত্র হাতে তার উপস্থিতিই গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এভাবে উপস্থাপিত হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলেও মন্তব্য করেন।

ইশরাকের ভাষ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাজধানীর গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় মাদকবিরোধী অভিযান সমন্বয়ের সময় নিজের নিরাপত্তার স্বার্থে তিনি বৈধ লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার জন্য পরিচিত এলাকাটিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে কয়েকটি ভবন থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনভর্তি একটি স্কুলব্যাগ, প্রায় ৩০০ গ্রাম হেরোইন, কয়েক বোতল মদ ও দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেন তিনি। তার দাবি, অভিযান শেষে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কাউকে ভয় দেখানো বা নিজ হাতে শাস্তি দেওয়া তাদের উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের ভিডিও ছড়িয়ে পড়ার পর একজন জনপ্রতিনিধির অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। বিরোধী দল জামায়াতে ইসলামী ঘটনাটির সমালোচনা করে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।

ইশরাক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পেয়েছেন বলে দাবি করেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদক নির্মূলে কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। তার মতে, মাদকের বিস্তার রোধে খুচরা বিক্রেতাদের পাশাপাশি মূল সরবরাহকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। এ কাজে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন ইশরাক। তিনি জানান, এ বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং বিএনপি মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দলকে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে পদত্যাগের সিদ্ধান্ত: ইশরাক হোসেন

আপডেট সময় : ০৫:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬