ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় গুলি করে বাংলাদেশিকে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

রিগান ইসলামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের শ্রীনদ্দি গ্রামেছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের বোতশাবেলোতে সন্ত্রাসীরা রিগান ইসলাম (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে।
সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বোতশাবেলোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিগানের বাড়ি বাংলাদেশে নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের শ্রীনদ্দি গ্রামে। তার বাবার নাম তাজু মিয়া।

নিহত রিগানের ভাই ফাহিম মাহমুদ বলেন, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তার বড় ভাই। এরপর ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকায় যান। সোমবার রাতে দোকানের মালামাল কিনে দোকানের সামনে আসেন।

গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ওরফে শাহীন বলেন, প্রবাসী রিগান ইসলাম মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিগানের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ আফ্রিকায় গুলি করে বাংলাদেশিকে হত্যা

আপডেট সময় : ০৭:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩