ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন সরকারের জন্য অর্থনীতি ও জ্বালানি খাত বড় চ্যালেঞ্জ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পরিবারের দুই শিশুসহ ৫ বাংলাদেশির মৃত্যু শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী হামলার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে এক হাসিনায় নয়, জাতীয় স্বার্থে এগোবে ভারত-বাংলাদেশ সম্পর্ক ধানের শীষে জোয়ার, দাঁড়িপাল্লায় উত্থান, দ্বিকক্ষ সংসদের পথে বাংলাদেশ টেকনাফে ২০০ কেজির ‘পাখি মাছ’, বিরল শিকার ঘিরে চাঞ্চল্য তারেক রহমানের জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ১৮ তারিখ সকালে এমপিদের, বিকেলে মন্ত্রিসভার শপথ

তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে

তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য এবং সহযোগিতার বার্তা দিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এর রমনার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারেক রহমান মুফতি রেজাউল করীমের বাসায় পৌঁছান এবং স্বাগত জানান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান

দুই নেতার মধ্যে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সহাবস্থান এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্রে জানা গেছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও দেশের শান্তিপূর্ণ ও মানবিক রাজনীতির প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করে এবং সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এর আগে, শনিবার সংবাদ সম্মেলনে তারেক রহমান সতর্ক করেছেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে ভুল বোঝাবুঝি বা বিরোধ সৃষ্টি হতে পারে, কিন্তু তা প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নিতে হবে। তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ভিন্ন দল ও মতের সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

জাতীয় নির্বাচনে বিএনপি ২১২ আসনে জয়ী হয়েই সরকার গঠন করতে যাচ্ছে, জামায়াত ৬৮ আসনে জয়ী হয়েছে, এনসিপি ৬টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে

আপডেট সময় : ০৯:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬