ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

ঢাকায় পৌছালো ৬ লাখ ডোজ চীনা টিকা

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা নিয়ে ঢাকার বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে বিমানবাহিনীর সি-১৩০ উড়োজাহাজ :আইএসপিআর

চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা পৌছানো ঢাকায়। এ নিয়ে সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার পেল বাংলাদেশ। এ দিয়ে সাড়ে ৫ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া যাবে। এর আগে গত ১২ মে প্রথম চালানে পাঁচ লাখ ডোজ টিকা এসেছিল চীন থেকে।

দ্বিতীয় চালান নিয়ে রবিবার বিকাল নাগাদ পৌছে। বিমানবাহিনীর দুটি সি-১৩০ উড়ান চীন পাঠানো হয় এবং টিকার চালান নিয়ে এদিন বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে ফিরে আসে।

টিকা গ্রহণ করতে এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক ও ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার মাওলা বক্স। ডা. শামসুল হক জানান, টিকাগুলো দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে। একারণে ইপিআইয়ের কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া হবে।
অগ্রাধিকার তালিকায় থাকা মেডিকেল শিক্ষার্থীদের এসব টিকা দেওয়া হবে।

এই মুহূর্তে মেডিকেল, নার্সিং, বিশ্ববিদ্যালয়ে চীনের শিক্ষার্থীরা রয়েছেন। যদিও তাদের সংখ্যায় খুব বেশি নয়। এছাড়া বিভিন্ন এক্সপোর্ট জোন, বিশেষ প্রকল্পে যারা কাজ করছেন তারাও আছেন অগ্রাধিকার তালিকায়।

এই চালানে ৬ লাখ ডোজ টিকা ছাড়াও সিরিঞ্জ, ভেন্টিলেটর, মাস্কসহ আরও কিছু উপহার এসেছে বলে জানান ডা. শামসুল হক। বাংলাদেশ আওয়ামী লীগকে চীনের কমিউনিস্ট পার্টির দেওয়া কিছু সুরক্ষা সামগ্রীও একই উড়ানে এসেছে।

আইএসপিআর জানিয়েছে, এই টিকা আনতে শনিবার বিমান বাহিনীর দুটি সি-১৩০ পরিবহন বিমান চীনের উদ্দেশে ছেড়ে যায়। বিমান বাহিনীর ২৬ জন ক্রু এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি দুটি বিমানে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় পৌছালো ৬ লাখ ডোজ চীনা টিকা

আপডেট সময় : ০৯:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১