ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা

চলে গেলেন বিশ্বের লম্বা নাকের মানুষ মেহমেত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে

বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী মেহমেত ওজুরেক : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী ছিলেন মেহমেত ওজুরেক। তুরস্কের আর্টভিন শহরে নিজ বাসভবনে ৭৫ বছর বয়সে তিনি মারা যান। তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার গিনেস রেকর্ডসের ওয়েবসাইটে জানানো হয়েছে।

তুরস্কের বাসিন্দা মেহমেত’র নাক ৩ দশমিক ৪৬ ইঞ্চি লম্বা। ২০২১ সালের নভেম্বরে গিনেস কর্তৃপক্ষ এই রেকর্ডের তথ্য নিশ্চিত করে। বিশ্বের দীর্ঘতম নাকের অধিকারী মেহমেত ২০২১ সালে গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে বলেছিলেন, তার ঘ্রাণ শক্তি অন্যান্য মানুষের তুলনায় আলাদা।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, জীবনের প্রতি মোহের জন্য সুপরিচিত ছিলেন ওজুরেক। রেকর্ড-ভাঙা নাকের মালিক হয়ে তিনি মানুষের কাছ থেকে কী ধরনের ভালোবাসা পেয়েছিলেন, তা প্রায়ই বলতেন তিনি।

এর আগে দুবার জীবিত ব্যক্তির (পুরুষ) দীর্ঘতম নাকের খেতাব পেয়েছিলেন ওজুরেক। প্রথমবার ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস: প্রাইমটাইম ইন লস অ্যাঞ্জেলেস’ এবং দ্বিতীয়বার ২০১০ সালে ইতালিতে ‘লো শো ডি রেকর্ড’ সেটে তাকে এই তকমা দেওয়া হয়।

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ওজুরেক। গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই সময় তার একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চলে গেলেন বিশ্বের লম্বা নাকের মানুষ মেহমেত

আপডেট সময় : ০৮:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩