ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ২৪৯ বার পড়া হয়েছে

লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশাসহ বাংলাদেশের প্রবীণ গুণী শিল্পীদের সঙ্গে গান করেছেন সুষমা।

২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়াও অসংখ্য পুরস্কারে সম্মানিত হন লোকসঙ্গীতের এই সাধক। হঠাৎ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে।

বুধবার বিকেলে সিলেটের হাওলাদার পাড়ার নিজ বাসভবনে ৯৫ বছর বয়সে পরাপারে পারি জমালেন সুষমা দাশ। বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এই গুণী কণ্ঠশিল্পী।

ছয় ভাইবোনের মধ্যে সুষমা ছিলেন সবার বড়। পরিবারের সবাই সঙ্গীতের সঙ্গে যুক্ত। তার ছোট ভাই উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষণজন্মা মহাপুরুষ, একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশ।

গত ১৩ মার্চ হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুষমা দাশ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাড়িতেই ছিলেন শিল্পী।

সুষমা দাশ ১৯২৯ খ্রিস্টাব্দে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শাল্লা থানার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন প্রখ্যাত লোককবি রশিকলাল দাশ এবং মা লোককবি দিব্যময়ী দাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ

আপডেট সময় : ০৯:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫