সংবাদ শিরোনাম ::
ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’
ক্যামেলী পাল
- আপডেট সময় : ১২:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
তোমায় ছেড়ে যে কোথাও যাওয়ার নেই …
তাই কোন তাড়াও নেই।
তুমি যেদিন যখন যেভাবে ইচ্ছা এসো।
আমি আছি।আমি থাকব।
আর বারবার বলো না। থেকে যা ।
যাস না!
সবাই শুধু চলে যায়!!
তুই থেকে যা।
আমিও যে সব দিয়ে নিঃস্ব।
কোথায় আর যাবো বলো!!
আমার আর কোথাও যাওয়ার নেই।
যেদিন খুঁজে পেয়েছি তোমায়,
আমি সেদিন থেকেই…তোমায় পেয়েই নিঃস্ব।
কিছুটা নক্ষত্র রাশি জানে আমার নিশ্ছিদ্র রাতের নির্লজ্জ প্রহর গোনা নিষ্পাপ অন্বেষণ!!!
চাইলেই কি যাওয়া যায়?
এতোই সহজ!!



















