ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

কুকি-চিন সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় বান্দরবানে ২ সেনা সদস্য নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইসপিআর’র তরফে বলা হয়েছে, সন্ত্রাসীরা আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. রাশেলুজ্জামান সেনা সদস্যদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পাওয়া যায়। মঙ্গলবার সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল সংশ্লিষ্ট স্থানে যায়।

টহল দলটি জারুলছড়ি পাড়ার কাছে পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে আনুমানিক মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয় এবং অতর্কিত গুলিবর্ষণ শুরু হয়।

এ সময় সেনাবাহিনীর দুজন অফিসার ও দুজন সৈনিক আহত হন। তাদের উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়।

সেখানে চিকিৎসারত অবস্থায় আহত দুই সৈনিক মৃত্যুবরণ করেন। আহত দুজন অফিসার বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুকি-চিন সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় বান্দরবানে ২ সেনা সদস্য নিহত

আপডেট সময় : ০১:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩