ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভোর রাতে কুমিল্লায় মৃত্যু মিছিল: বাস-ট্রেন সংঘর্ষে ঝরল ১২ প্রাণ দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইউরোপেও ছড়িয়ে পড়ার শঙ্কা  ‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়তে দেশবাসীর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

কারাগারেও পাপিয়ার মাস্তানি, অমানবিক নির্যাতনে রক্তাক্ত বন্দী আইনজীবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

পাপিয়ার নির্যাতনে আহত রুনা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়ের পযর্বেক্ষণে বিচারক বলেছিলেন, পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমন রাজনীতিক ছিলেন না। তাদের বাসা থেকে ৫৮ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়, যার কোনো বৈধতা থাকতে পারে না। এত টাকা থাকার কোনো যুক্তিও থাকতে পারে না

ভয়েস ডিজিটাল ডেস্ক 

নথি চুরির একটি মামলায় শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে কারাগারে আনা হলে তার কাছে থাকা ৭ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নিতে ১৯ জুন রুনার ওপর অমানবিক নির্যাতন চালায় অস্ত্র মামলায় ২৭ বছরের সাজাপ্রাপ্ত শামীমা নূর পাপিয়া পিউ।

অভিযোগে জানা গিয়েছে, টাকা ছিনিয়ে নিতে রুনাকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে ফেলে রাখা হয়। এ নিয়ে কারাগারের ভেতরে সালিস বসে। সেখানেও ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন বন্দী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। তবে পাপিয়ার ভয়ে সাধারণ কয়েদিরা রুনা লায়লার ওপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদও করতে পারেননি।

এরপর পর উর্ধতন কতৃপক্ষের নির্দেশে সোমবার কাশিমপুর থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান।

শামীমা নূর পাপিয়া : ফাইল ছবি

কে এই পাপিয়া

নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সে সময়  নানা অপকর্ম ছড়িয়ে  পরে পাপিয়া-সুমন দম্পতিকে ঘিরে। সংবাদমাধ্যমে বিভিন্ন ধরণের ছবিও প্রকাশ পায়। এক পর্যায়ে দলকে থেকে তাকে বহিষ্কার করা হয়। অবৈধ অস্ত্র ও প্রচুর টাকা উদ্ধার করা হয় তাদের দখল থেকে।

দুর্নিতীসহ নানা অকর্মের অভিযোগ ছাড়াও অবৈধভাবে বিদেশি অস্ত্র, গুলি রাখার দায়ে ২০২০ সালের ১২ অক্টোবর পাপিয়া ও স্বামী সুমনকে অস্ত্র আইনের দুটি ধারায় ২৭ বছরের  সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

সেদিনের রায়ের পযর্বেক্ষণে বিচারক বলেন, পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমন রাজনীতিক ছিলেন না। তাদের বাসা থেকে ৫৮ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়, যার কোনো বৈধতা থাকতে পারে না। এত টাকা থাকার কোনো যুক্তিও থাকতে পারে না।

এই দম্পতিকে নিয়ে বিচারক আরও বলেন, তারা তথাকথিত রাজনীতিবিদ। যে কোনো অন্যায় কাজে লাগানোর জন্য তারা তাদের ডাইনিং রুমের খাটের তোশকের তলায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ২০টি গুলি রেখেছিলেন। রায়ের পর এই দম্পতির তাৎক্ষণিক কোনো ভাবান্তর দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারাগারেও পাপিয়ার মাস্তানি, অমানবিক নির্যাতনে রক্তাক্ত বন্দী আইনজীবী

আপডেট সময় : ০৯:৫৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩