ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

ওমান উপসাগরে জাহাজ ছিনতাই, সন্দেহ ইরানকে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১ ২২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগৃহীত প্রতীকী ছবি

ওমান উপসাগরে একদল সশস্ত্র ব্যক্তি পানামার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে। পরে এটিকে ইরানে যাওয়ার নির্দেশ দেন তারা। তথ্যটি নিশ্চিত করেছে লয়েডস লিস্ট মেরিটাইম ইন্টেলিজেন্স।

এক বিবৃতিতে লয়েডস লিস্ট মেরিটাইম ইন্টেলিজেন্স জানিয়েছে, এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস নামে ট্যাঙ্কারটি হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই এটিকে ছিনতাই করে সশস্ত্র দলটি।

তবে তারা কারা তা স্পষ্ট নয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এর পেছনে ইরানি বাহিনীর হাত থাকতে পারে।

অবশ্য ইরানের রেভল্যুশনারি গার্ডস এই দাবি উড়িয়ে দিয়েছে।

বিবিসির নিরাপত্তা প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনার বলছেন, এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস একটি দুবাই ভিত্তিক কোম্পানির মালিকানাধীন। দুই বছর আগে তাদের আরও একটি জাহাজ ইরানের রেভল্যুশনারি গার্ডস দ্বারা ছিনতাইয়ের শিকার হয়েছিল।

রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেন, এমভি অ্যাসফাল্ট প্রিন্সেস যখন হরমুজ প্রণালীতে প্রবেশের কাছাকাছি ছিল ঠিক তখনই এটিতে নয়জন সশস্ত্র লোক উঠে।

কয়েকদিন আগেই ওমান উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজ হামলার শিকার হয়। এতে ব্রিটেন ও রোমানিয়ান দুইজন ক্রু প্রাণ হারান। এর মধ্যেই নতুন করে এ ঘটনা ঘটলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওমান উপসাগরে জাহাজ ছিনতাই, সন্দেহ ইরানকে

আপডেট সময় : ০৭:৪৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১