ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

উত্তর জনপদে বন্যার পদধ্বনি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

উত্তর জনপদে বন্যার পদধ্বনি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপৎসীমা ছাড়িয়ে ২ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

দেশের উত্তরাঞ্চলে আবারও বন্যার পদধ্বনি। বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে, তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও বাড়ছে।

ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে পদ্মা, তিস্তা এবং উত্তর জনপদের অন্যান্য নদীগুলো ফুঁসে ওঠেছে। বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সে.মি. ও দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টের পানি বিপৎসীমার ৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে করে নদীর তীর বর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ছে। দেশের অন্যান্য নদীর পানিও বাড়ার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি আগামী ১২ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি বিপৎসীমার ওপরে প্রবাহ অব্যাহত থাকতে পারে; পরবর্তী ১২ ঘণ্টায় পানি স্থিতিশীল থাকতে পারে।

এই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।

পদ্মা নদীর পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে পরবর্তী ২ দিন পানি স্থিতিশীল থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উত্তর জনপদে বন্যার পদধ্বনি

আপডেট সময় : ০৮:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫