ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান গবেষণায় সরকারের বড় উদ্যোগ, গবেষকদের জন্য ৫-২৫ লাখ টাকা অনুদান ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সতর্কসংকেতে থমথমে পরিস্থিতি ২২ দিনে চট্টগ্রামে ২৫ জাহাজ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য খালাস জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কায় মালিকরা বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

উজানে ভারী বর্ষণ পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে বন্যার পদধ্বনী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে দুধকুমার নদীতে বাড়ছে জল  : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

উজানে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মাসহ উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সকল নদ-নদীর জল বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা সৃষ্টির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাস অনুযায়ী ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মার শাখা ও উপ নদীগুলোতে প্রতিনিয়ত জল বৃদ্ধি পাচ্ছে এবং তা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উজানে ও দেশের অভ্যন্তরে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদনদীগুলো জলও বাড়ছে।

আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাতে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী, যদুকাটার জল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে আশেপাশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকা ও আশেপাশে উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তাদের পর্যবেক্ষণে থাকা জল সমতল স্টেশন আছে মোট ১০৯টি। এর মধ্যে ৮৯টিতে বৃদ্ধি পেয়েছে। আর অপরিবর্তিত রয়েছে চারটি। কমেছে ১৬টি স্টেশনের।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকৌশলী আরিফুজ্জামান ভূইয়া জানান, উজানে ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অবস্থায় অনেক নদ নদীর জল বাড়ছে। সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উজানে ভারী বর্ষণ পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে বন্যার পদধ্বনী!

আপডেট সময় : ০৯:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩