ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

আচমকা নবান্নে স্বরাষ্ট্র দফতরে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বরাষ্ট্র দফতরে হাজির হওয়ায় খানিকটা অবাকই হয়ে যান উপস্থিত কর্মীরা। মুখ্যমন্ত্রীকে তাদের দফতরে দেখে নিজের নিজের টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন। মিনিট দশেক পরিদর্শনের পর নিজের দফতর ১৪ তলায় চলে যান মুখ্যমন্ত্রী।

বুধবার আচমকাই নবান্নের একটি দফতরে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়ে জানতে পারলেন বেলা সাড়ে ১২টা পর্যন্ত কর্মীদের উপস্থিতির হার ২৫ শতাংশ। এই ঘটনায় অনেকেরই মনে পড়েছে বাম জমানার কথা। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকেও আক্ষেপ করে বলতে শোনা গিয়েছিল, কাজ করতে বলব কাকে, চেয়ার-টেবলকে?

এদিন মুখ্যমন্ত্রী নবান্নে আসা মাত্রই নিরাপত্তারক্ষীরা বুঝতে পারেন, নিজের দফতরে ১৪ তলায় না গিয়ে অন্য কোনও দফতর পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তারক্ষীরা নির্দেশ পান যে মুখ্যমন্ত্রীকে নিয়ে যেতে হবে চতুর্থ তলায়। যেখানে স্বরাষ্ট্র দফতরের পাশাপাশি রয়েছে, পার্বত্য বিষয়কও দফতরও। সূত্রের খবর, সেখানে গিয়েই মমতা জানতে পারেন, বেলা সাড়ে ১২টা পর্যন্ত হাজিরা মাত্র ২৫ শতাংশ। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আচমকা নবান্নে স্বরাষ্ট্র দফতরে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট সময় : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩