ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

অশান্ত মণিপুরে বিদ্রোহীদের ছিনিয়ে নিলেন নারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের দাঙ্গা উপদ্রুত মণিপুর রাজ্যে আটক ১২ সশস্ত্র বিদ্রোহীকে ছিনিয়ে নিয়েছেন মেইতেই সম্প্রদায়ের নারীরা। ভারতীয় সেনাবাহিনী শনিবার মধ্যরাতে তাদের ‘মুক্তি দেওয়া হয়েছে’ বলে ঘোষণা করেছে। যাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের ‘জঙ্গি’ হিসেবে বর্ণনা করেছে সেনাবাহিনী।

এই সশস্ত্র ব্যক্তিরা একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য, যাদের কেন্দ্র মিয়ানমারে। মেইতেই অধ্যুষিত ইথাম গ্রাম থেকে তাদের আটক করা হয়েছিল। কিন্তু শনিবার তাদের মুক্তির দাবিতে প্রায় হাজার দেড়েক মানুষ সেনাসদস্যদের ঘিরে ধরলে সামরিক কর্তৃপক্ষ তাদের মুক্তি দিতে বাধ্য হয়।

সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘জঙ্গিদের’ মুক্তির দাবিতে যে জনতা বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। ভারতীয় সেনাবাহিনীর যে স্পিয়ার কোর মণিপুরে সহিংসতার মোকাবিলা নিয়ে টুইটারে নিয়মিত আপডেট জানাচ্ছে, তারা এই বিক্ষোভকারীদের ‘অ্যাগ্রেসিভ মব’, অর্থাৎ ‘আক্রমণাত্মক ক্ষুব্ধ জনতা’ বলে বর্ণনা করেছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে প্রায় দিনভর মুখোমুখি সংঘাত চলার পর তারা সিদ্ধান্ত নেয়, বেসামরিক মানুষের জীবন ঝুঁকিতে ফেলা উচিত হবে না এবং ধৃত ‘জঙ্গিদের’ মুক্তি দেওয়া হবে।

যে সেনা কমান্ডার এই অপারেশনের দায়িত্বে ছিলেন, তাকে এই ‘পরিণত সিদ্ধান্তে’র জন্য সেনাবাহিনীর তরফ থেকে ভূয়সী প্রশংসাও করা হয়েছে। তারা বলেছে, ভারতীয় সেনাবাহিনীর যে একটি মানবিক মুখ আছে, এই সিদ্ধান্ত তারই পরিচায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অশান্ত মণিপুরে বিদ্রোহীদের ছিনিয়ে নিলেন নারীরা

আপডেট সময় : ০৭:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩