ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদ আনন্দ আর মানবিকতার উজ্জ্বল উৎসব আজ পবিত্র ঈদুল ফিতর, আনন্দ আর মানবিকতার এক অনন্য মিলনমেলা ৩০ দিনের জন্য ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল, বৈশ্বিক বাজারে স্বস্তির আশা আল-আকসায় প্রবেশে বাধা, রাস্তায় ঈদের জামাত, দখলদারির মধ্যেও ফিলিস্তিনিদের অদম্য ঈদ ঈদুল ফিতর: প্রধান জামাতসহ দেশের কোথায় কখন নামাজ ইরান সংঘাতে শক্তিশালী বেনিয়ামিন নেতানিয়াহু, চাপে ডোনাল্ড ট্রাম্প চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ১৮৬ বাংলাদেশি উদ্ধার, আজারবাইজান হয়ে দেশে ফেরার পথে আন্তর্জাতিক বিচার আদালতে  ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত  বার্লিনের যুদ্ধ নয়, কৌশলী পিছু হটা: ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন হিসাব

 অচিরেই  তিস্তা সমস্যার সমাধান,  শিক্ষামন্ত্রী দীপু মনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২ ২৬২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক 

অচিরেই  তিস্তা সমস্যার সমাধান মিলবে বলে আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশের  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি শুক্রবার  কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবসের দ্বিতীয় দিনের শেষ অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা আয়োজনের অতিথি ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিস্তা প্রসঙ্গ টেনে ডা. দীপু মনি বলেন, যে কোনো নদী, সেটি যেখান থেকে বয়ে যায়, তার শুরু থেকে শেষ পর্যন্ত যত জনপদ দিয়ে প্রবাহিত হয়, সেই জনপদের সকলের মানুষের সেই জলের ও নদীর ওপর অধিকার রয়েছে। আমি বিশ্বাস করি ভারত-বাংলাদেশের মৈত্রীর যে সুসম্পর্ক বিদ্যমান তাতে তিস্তা সংকটের সমাধান অচিরেই হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কবি কামাল চৌধুরীর ‘শ্রেষ্ঠ কবিতা’, ইংরেজি অনুবাদ ‘টুঙ্গি পাড়ার গ্রাম থেকে’ এবং ‘শান্তিনিকেতন বাংলাদেশ ভবনসহ বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

দীপু মনি বলেন, আমি মনে করি ভারত-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো ও প্রাণবন্ত। আমাদের দুই দেশের মানুষ, রাজনৈতিক দল এবং যারা একাডেমিতে আছে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সব পর্যায়েই দুই দেশের সুসম্পর্ক রয়েছে। ১৯৭১ সাল থেকে যে সম্পর্ক সুদৃঢ় হয়েছে তা সহজে নষ্ট হবার নয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য আরমা দত্ত এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, শিক্ষাবিদ পবিত্র সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 অচিরেই  তিস্তা সমস্যার সমাধান,  শিক্ষামন্ত্রী দীপু মনি

আপডেট সময় : ১১:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২