ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

হজ ফ্লাইটের উদ্বোধন, সৌদি গেলেন ৪১৫ হজযাত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

হজ ফ্লাইটের উদ্বোধন হল শনিবার। প্রথম ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে রাত ৩টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সৌদি আরবের স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে সাতটায় ফ্লাইটটি জেদ্দায় পৌঁছেছে।

এর আগে রাত সাড়ে ১২টার নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্স হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিমান ‘হজ ফ্লাইট-২০২৩’-এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সৌদি দূতাবাস, হাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ মে বিমানের পাঁচটি ডেডিকেটেড হজফ্লাইটের মাধ্যমে ২ হাজার ৯৫ জন হজযাত্রী ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবেন। বাকি ফ্লাইটগুলো সকাল ৭টা ৫ মিনিট, সাড়ে ১০টা, দুপুর ২টা ২০ মিনিট এবং রাত ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালনা করবে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২২ হাজার ২২১ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবার ৬১ হাজার ১১১ হজযাত্রী পরিবহন করবে। প্রি-হজে বিমানের মোট ফ্লাইট ১৬২টি।

২০২২ সালে মোট হজযাত্রী ছিল ৬০ হাজার। এরমধ্যে বিমান পরিবহন করছে ৩০ হাজার ৩৬১ জন। প্রি-হজে বিমানের ফ্লাইট ছিল ৮৭টি এবং পোস্ট হজে বিমানের ফ্লাইট ছিল ৮৫টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হজ ফ্লাইটের উদ্বোধন, সৌদি গেলেন ৪১৫ হজযাত্রী

আপডেট সময় : ০৯:৫৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩