ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

সৌদির শপিংমলে ঢুকতে নিতে হবে টিকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ২৩৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসের তাণ্ডবে পুরো বিশ্ব বিপর্যস্ত।  ধীরে ধীরে বিভিন্ন দেশে শুরু হয়েছে ভ্যাকসিনের প্রয়োগ। এমন পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন এখনও যারা নেননি তারা সৌদি আরবের শপিং মলসহ কোনও বাণিজ্যিক পণ্য বিক্রয়ের স্থলে প্রবেশ করতে পারবেন না। ১ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

জানা যায়, দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রাহমান আল হুসেইন রবিবার এ তথ্য জানিয়েছেন।

আল হুসেইন বলেন, ‘যারা করোনাভাইরাসের ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নিয়েছেন তারা শপিং মলে প্রবেশ করতে পারবেন।’ শুধু শপিং মলই নয়, এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে অন্য প্রায় সকল ক্ষেত্রে। ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও খেলাধুলার কার্যক্রমে অংশ নিতে পারবেন।

কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবসা অথবা অন্য কাজে প্রবেশের ক্ষেত্রেও শুধু ভ্যাকসিন গ্রহণকারীরাই অনুমতি পাবেন। এছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং গণপরিবহনের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ৪৮ দিন পর কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সৌদির জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য। এছাড়া এর মাধ্যমে করোনার সংক্রমণরোধও সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদির শপিংমলে ঢুকতে নিতে হবে টিকা

আপডেট সময় : ১১:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১