ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত হরমুজ সংকটে তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে বিয়ের শোভাযাত্রা থেকে লাশের মিছিল, স্ত্রী-সন্তানসহ ৯ স্বজন হারিয়ে স্তব্ধ জনি রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা

সুদানে থাকা ৭শ’ বাংলাদেশি ফিরিয়ে আনবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুদানে থাকা ৭০০ বাংলাদেশি ফেরত আনার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার বাংলাদেশিদের খার্তুমের উপকণ্ঠ থেকে বাসে করে ৮৫০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে নেওয়া হবে। সেখান থেকে সৌদি জাহাজে করে তাদের জেদ্দায় পৌঁছানো হবে।

প্রক্রিয়াটি তদারকি করতে পোর্ট সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং তার সহকর্মীরা অবস্থান করছেন। একই সঙ্গে সুদানে থাকা সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে নিবন্ধন করে দেশে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শাহরিয়ার। সুদান থেকে সৌদি আরবে ইতোমধ্যে ৩৫ জন বাংলাদেশি ফিরেছেন। প্রবাসীদের ফেরাতে সৌদি আরব ও ইন্দোনেশিয়া সরকারেরও সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সুদানে যে বাংলাদেশিরা আছেন, তাদের সবাইকেই ফিরিয়ে আনতে চাই। এ পর্যন্ত ৭০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এখনো যারা বাকি রয়েছেন, তাদের দ্রুত নিবন্ধনের তাগিদ দিয়েছেন। সুদান কোনোভাবেই নিরাপদ নয়।

নিবন্ধনকারীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, যাদের পাসপোর্ট রয়েছে, তারা সহজেই জেদ্দায় আসতে পারবেন। আর পাসপোর্ট না থাকলে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হবে। জেদ্দায় পৌঁছানোর পরদিনই বিমানে তাদের ঢাকায় আনা হবে। এক্ষেত্রে ৩ বা ৪ মে তাদের নিয়ে আসা সম্ভব হবে।

তিনি বলেন, জেদ্দা থেকে রেগুলার ফ্লাইটে সুদান প্রবাসীরা আসতে পারবেন। তবে বিশেষ ফ্লাইট যদি প্রয়োজন হয়, সে ব্যবস্থা করা হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে আমাদের মদিনার ফ্লাইট ডাইভার্ট করেও তাদের আনতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুদানে থাকা ৭শ’ বাংলাদেশি ফিরিয়ে আনবে সরকার

আপডেট সময় : ০৭:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩