ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৯৭০-এর দশকের তেল সংকট কী হয়েছিল এবং কেন তা গুরুত্বপূর্ণ জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল: জাতীয় মাছ ইলিশ রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের সম্পর্কের অধ্যায়ের সমাপ্তি আয়নাঘর’ থেকে ফেরা সংসদে আরমানের আবেগঘন বক্তব্য: যেন জীবন্ত কবরে আছি ভারত ‘ভুয়া অভিযান’ চালালে কলকাতা পর্যন্ত হামলার হুমকি: পাকিস্তান জ্বালানির চাপ দীর্ঘদিন বহন করা সম্ভব নয়: অর্থমন্ত্রী ঐতিহ্যে নতুন অধ্যায় : মঙ্গল শোভাযাত্রার নাম বদলে ‘বৈশাখী শোভাযাত্রা’ ইরান থেকে গুরুতর আহত অবস্থায় পাইলটকে উদ্ধার করা হয়: ডোনাল্ড ট্রাম্প অভিযোগ: মার্কিন বাহিনীর গতিবিধির তথ্য ইরানের কাছে বিক্রি করছে  চীনা কোম্পানি! শিল্পে সেতুবন্ধন : ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন

 জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের  সিদ্ধিান্ত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় কৃত্রিম জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে এই সংকট তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর পাশাপাশি অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে একটি অসাধু গোষ্ঠীর মজুতদারি ও পাচার কার্যক্রম পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে মাঠে নেমেছে বিজিবি ও প্রশাসন।

গত ৩ মার্চ থেকে শুরু হওয়া দেশব্যাপী অভিযানে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটির ঢাকা মহানগর শাখার সঙ্গে যৌথ স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ঢাকাসহ সারাদেশের দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।

তবে জনসাধারণের প্রয়োজন বিবেচনায় হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে সংগঠনটি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের  সিদ্ধিান্ত

আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬