ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা ভারত হাসিনা কার্ড খেলবে, আবার বন্ধুত্বও চাইবে:সালাহউদ্দিন

বিজিবির রাতভর অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৫১৫ বার পড়া হয়েছে

বিজিবির রাতভর অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী পণ্য জব্দ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্তজুড়ে টানা রাতভর বিশেষ অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় মদ, কসমেটিকস ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে। শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে এসব পণ্য আটক করা হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, শেরপুরের নালিতাবাড়ীর শালবাগান ও বুরুঙ্গাবাজার সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল একটি চোরাকারবারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ৩ ও ৪ ডিসেম্বর পরিচালিত পৃথক দুই অভিযানে বিজিবির টহল দল ২টি মাহিন্দ্রা পিকআপসহ ৪৪০ বোতল ভারতীয় মদ আটক করে। যার সিজার মূল্য ৬৬ লাখ ৬০ হাজার টাকা।

চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ধোবাউড়ার শালকোনা ও শ্রীবর্দীর মারিংপাড়া সীমান্তে চালানো হয় আরেকটি বিশেষ অভিযান। এসময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। পন্ডস ফেসওয়াশ, নেভিয়া সফট ক্রিম, অলিভ অয়েল ও ডাভ সাবানসহ এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৯ লাখ ৭৪ হাজার ৮০ টাকা।

বিজিবির রাতভর অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী পণ্য জব্দ
বিজিবির রাতভর অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী পণ্য জব্দ

অন্যদিকে, কঠোর নজরদারির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাটের বান্দরকাটা ও ধোবাউড়ার চন্দ্রকোণা সীমান্ত দিয়ে ভারতীয় কমলা ও বাংলাদেশী মাছ পাচারের চেষ্টা ব্যর্থ করে বিজিবি। অভিযানে ১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকার ভারতীয় কমলা ও মাছ জব্দ করা হয়।

সব মিলিয়ে তিনটি অভিযানে মোট ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকার ভারতীয় মদ, কসমেটিকস এবং অন্যান্য চোরাচালানী পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।

লে. কর্নেল মেহেদী হাসান জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি দিন-রাত কাজ করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজিবির রাতভর অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী পণ্য জব্দ

আপডেট সময় : ১২:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫