ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আপেল আর কমলার তুলনা নয়’ রাহুল-প্রিয়াঙ্কার বক্তৃতা নিয়ে রেণুকা চৌধুরীর মন্তব্য ইলন মাস্ককে উদ্দেশ্য করে ব্যঙ্গ, পাল্টা মন্তব্যে উঠে এল ‘ট্রান্সজেন্ডার সন্তান’ প্রসঙ্গ গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ, অবস্থা সংকটজনক রাশিয়া–ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে: ট্রাম্পের সতর্কবার্তা সমুদ্র সৈকতে আটকে পড়া তিমি হাঙরকে ফিরিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে কোর্ট মার্শাল ১৪ বছরের কারাদণ্ড পাকিস্তানের আইএসআই-এর সাবেক প্রধান ফয়েজ হামিদের ভিটামিন ডি-এর অভাবে দেহে যে মারাত্মক ক্ষতি হয়, জেনে নিন বাংলাদেশ পুলিশের ৩৯ কর্মকর্তাকে বদলি মোটরবাইককে কর্পোরেশনের গাড়ির ধাক্কা, বিশ্ববিদ্যালয়ের ২ পড়ুয়ার মৃত্যু

বাংলাদেশে-শ্রীলঙ্কা বাণিজ্যের নয়া ক্ষেত্র উন্মোচনে ঐকমত্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ২৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ব্যবসা-বাণিজ্যের নয়া ক্ষেত্র উন্মোচনে ঐকমত্যে পৌঁছেছেন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপক্ষে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই সরকার প্রধান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবার কথা জানান তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সম্ভাবনার চেয়ে অনেক কম দ্বিপাক্ষিক বাণিজ্য হয়ে থাকে। মুক্ত বাণিজ্য চুক্তিতে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে যৌথ ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের এখন দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) যাওয়া উচিত।

এদিকে দুই দেশের যুব উন্নয়ন, কৃষি, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ঢাকা ও কলম্বোর মধ্যে ৬টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আনুষ্ঠানিক বৈঠক শুরুর পূর্বে দুই নেতা একান্তে কিছু সময় অতিবাহিত করেন। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে শেখ হাসিনা টাইগার গেইটে তাকে স্বাগত জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে রাজাপক্ষে শুক্রবার দুদিনের সফরে ঢাকা পৌঁছান। সন্ধ্যায় তিনি নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে-শ্রীলঙ্কা বাণিজ্যের নয়া ক্ষেত্র উন্মোচনে ঐকমত্য

আপডেট সময় : ১২:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১