ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার দশকের দুঃস্বপ্ন ভাঙার পথে ভবদহ: স্থায়ী সমাধানে সরকারের জোরালো উদ্যোগ সুয়েজ খাল অচল হওয়ার শঙ্কা: হুথিদের হুমকিতে বৈশ্বিক বাণিজ্যে নতুন সংকট প্রথমবার ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়াবহ রূপে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের ১৯টি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেডে প্রথমবার  যুক্ত হলো বিজিবির যান্ত্রিক বহর মুক্তিযুদ্ধের গান-কবিতা-নৃত্যে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়, উদযাপিত স্বাধীনতা দিবস রাম নবমীতে ঢাকাসহ সারাদেশে হিন্দু মহাজোটের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পূজা আয়োজন জ্বালানি নিয়ে আতঙ্ক কাটছে, পাম্পে ফিরছে স্বাভাবিক চিত্র ঢাকায় আত্মসমর্পণ: কীভাবে দেশে ফিরেছিল ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য?

প্রথমবার ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়াবহ রূপে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে

প্রথমবার ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়াবহ রূপে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন শুরুর পর পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে।

এবার প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী, যা গোটা অঞ্চলে যুদ্ধের বিস্তারকে আরও বিপজ্জনক করে তুলেছে।

হুথিদের দাবি, ইরান, লেবানন, ইরাক ও ফিলিস্তিনি ভূখণ্ডে চালানো ‘নিরবচ্ছিন্ন হামলার’ জবাব হিসেবেই তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

 গোষ্ঠীটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, সব ফ্রন্টে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা প্রতিহত করা হয়েছে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।

দ্বিতীয় মাসে গড়ানো এই যুদ্ধে ইয়েমেন থেকে ইসরায়েলে হামলার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা, যা সংঘাতকে নতুন এক বিপজ্জনক মোড়ে নিয়ে গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হলে পাল্টা প্রতিক্রিয়ায় সরব হয় ইরানও।

টানা প্রায় এক মাস ধরে চলা এই সংঘাতে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালানো হচ্ছে।

ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন কার্যত এক অগ্নিগর্ভ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথমবার ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়াবহ রূপে

আপডেট সময় : ০২:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬